Ans :
দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা- বলতে শ্রমজীবীদের প্রতি দীর্ঘ বঞ্চনাকে বোঝানো হয়েছে।
মানবসভ্যতা গড়ে উঠেছে লক্ষ-কোটি শ্রমজীবী মানুষের হাত ধরে। এদের শোষণ করেই ধনীরা হলো বিত্ত-সম্পদের মালিক। কিন্তু যুগ যুগ ধরে সমাজে এই কুলি-মজুররাই সবচেয়ে বঞ্চিত ও উপেক্ষিত। হৃদয়হীন স্বার্থান্ধ মানুষের কাছে এরা মূল্যহীন। যাদের অবদানে মানবসভ্যতা আজ অগ্রসর হয়েছে, তারাই দিনের পর দিন পেয়েছে সামান্য প্রতিদান। বঞ্চনার দেনা শুধু বেড়েই চলেছে।

0 Comments